হতে পারতো – ১
সই...
এখন এই শেষ মুহূর্তে বড্ড তোর কথা মনে পড়ছে। তুই থাকলে বলতি’ – এটা কোন কায়দাই নয় – তবু অন্য বিকল্প নেই আর। আছে কি? কাকে লিখছি, কেন লিখছি, কে পড়বে – ভাবতে বসিনি। আমারই তো মন, সেই মনের কথা। আর কিছু পরে, যখন মনটাই থাকবেনা, তখন আর এই প্রশ্নগুলো কোন
অর্থ বহন করবে, বল্?
তোর আমার গোটা জীবনটা শুধু আমাদের। অবর্তমানেও কাউকে সেখানে উঁকি দিতে দেবোনা। কিন্তু সবাইকে, এমনকি নিজেকেও একবার জোরে বলা উচিত আজকের এই সিদ্ধান্তের কারণ। অনেকদিন আগে থেকেই জানতাম ধ্রুব সত্যটা – ‘সব সফল ভালবাসায় ছেদ টানে মৃত্যু’। জানা আর বোঝা কি এক? বুঝিনি কিছু। তোর ঝুপ্ করে চলে যাওয়ার পর বুঝলাম। সে যে কি বিষম বোঝা হয়ে দাঁড়াল- একা আমিই জানি।
Showing posts with label প্যালারাম. Show all posts
Showing posts with label প্যালারাম. Show all posts
Tuesday, December 13, 2011
Life in a …..
নদী-পারে সেই- ঘন জঙ্গল,
ঘন জঙ্গলে হাওয়া পাক খায়।
মহা-নাগ সেই স্থানু অজগর,
ধু-ধু করে তার অনাদি জঠর...
সাজানো-গোছানো পিছল শ্মশানে,
ভিড়ের ভিতর কিভাবে কে জানে;
অজ-গহ্বরে মিশে যায় কিছু
ছায়া-মানুষের প্রাণ...
ঘন জঙ্গলে হাওয়া পাক খায়।
রাজা নেই তার, রাণী আছে এক;
ঘিরে সীমানা- ব’সে পাহারায়।
মহা-নাগ সেই স্থানু অজগর,
ধু-ধু করে তার অনাদি জঠর...
হপ্তা-দুয়েকে ডাক পড়ে তার
নর-মাংসের আহুতি নেওয়ার-
সাজানো-গোছানো পিছল শ্মশানে,
ভিড়ের ভিতর কিভাবে কে জানে;
অজ-গহ্বরে মিশে যায় কিছু
ছায়া-মানুষের প্রাণ...
হাওয়া পাক খায় ঘন জঙ্গলে,
ফিশফিশে কথা কানে-কানে বলে
“স্বাগত তাদের মেট্রো-স্টেশনে;
যারাই পালাতে চান......”
***********************************************
৬ মাত্রা। মাত্রাবৃত্ত
Subscribe to:
Posts (Atom)