Sunday, July 8, 2012

Bite Sized (তাৎক্ষণিক - ৭, ৮, ৯)

১

পরিচয়, পরিমিত ভাল।

মিতভাষ

মিতালাপ

পরিশেষে, পরিমিতালী।


২

ঝিমঝিম, ঝিরঝির

সারাদিন টুপটাপ

বেহিসেবী অভিমান

বেয়াদব অনুরাগ–

তুমি আমি, আমি তুই,

নিরলস পিং পং

বাইরে বর্ষা আর

অন্দরে? সংসার।

৩

সিলিংয়ে ঝুল, দেওয়ালে উই

জানি,

একদিন হবেই-

‘উই শ্যাল ওভারকাম’

দড়িতে টাঙ্গানো দড়ি দেওয়া জাঙ্গিয়া,

বাথরুমে শ্যাওলার রাজধানী

মাঝে

জনাচার

নিরলস

ভূ-ভার কাঁধে বসে আছে।

৪
(Song of Ice and Fire)

রেওয়াজ রয়েছে

কিছু গরম পানীয় ঠাণ্ডা করে খাওয়ার।

এদিকে, মেয়েরা

বহুদিন

বোতল থেকে টুকছে।

2 comments:

  1. ধন্যবাদ দেবমাল্য! এগুলো ঠিক কতটা বেহেড অবস্থায় লেখা, যদি জানতেন! :)

    ReplyDelete

Give me your thoughts, I will give you replies. :P